ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে সরকারি হালট দখল করে পুকুর খননের চেষ্টা


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৩:৩০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে একটি কৃষিজমিতে পুকুর খননের সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা খনন বন্ধে হস্তক্ষেপ চেয়ে বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ ও দরখাস্ত সূত্রে জানা যায়, গ্রামে প্রায় এক একর ফসলি জমি নষ্ট করে পুকুর খননের উদ্যোগ নিয়েছেন রঞ্জিত শীল নামে এক বাসিন্দা। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যেই মাটির বিনিময়ে পুকুর খননের একটি চুক্তি সম্পাদন করেছেন মাটি কারবারি একটি মহলের সঙ্গে। অচিরেই ভেকু মেশিনের সাহায্যে খননকাজ শুরু হবে বলে জানা গেছে।

গাজী আমির হোসেন, বিশু মোল্লাসহ ২০-২৫ ব্যক্তির স্বাক্ষরিত দরখাস্তে এলাকাবাসীর অভিযোগ, যে জমিতে রঞ্জিত শীল পুকুর কাটবেন সেটা একদিকে যেমন তিন ফসলি জমি, তেমন কৃষিজমিতে পুকুর কেটে শ্রেণি পরিবর্তন করতে হলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। আরেকদিকে জমিটির মধ্যে একটি সরকারি হালটের অস্তিত্ব রয়েছে। মাপ-ঝোক ছাড়া জমিটিতে পুকুর খনন করা হলে সরকারি হালটটি যেমন বেহাত ও বিলীন হবে, তেমনি আশপাশের অন্যান্য ফসলি জমির অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাছাড়া ট্রলিযোগে গ্রামের সরু কাঁচা রাস্তা দিয়ে মাটি আনা-নেয়ার ফলে এর অস্তিত্বও বিপন্ন হবে। তাই রাস্তা ও হালট রক্ষার স্বার্থে গ্রামবাসী উপজেলা ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়েছেন।

জানতে চাইলে রঞ্জিত শীল বলেন, নিজের জমিতে পুকুর কাটতে অনুমতি লাগে সেটা তার জানা নেই। সরকারি হালট বাদ রেখেই পুকুর কাটা হবে। দরকার হলে অনুমতি নিয়েই কাজ করব।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ