কালিয়ায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
নড়াইলের কালিয়া উপজেলার যোগানীয়া বাজারে অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে মৃত আতিয়ার শেখের ছেলে লেয়াকত আলী (৬৬), আমজাদ খানের ছেলে কায়ুম খান (৫৬), দেবচরণ বিশ্বাসের ছেলে সুশিল কুমার বিশ্বাস (৫৪), মো. গোকুলের ছেলে সাহাবুদ্দিন (২৮) এবং মাহাবুব খন্দকারের ছেলে সাহেব আলী খন্দকার (৪৭) নামে ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই পাঁচ ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করে প্রান্তিক চাষিদের কাছে অধিক মূল্যে সার বিক্রি করছিলেন। এটা প্রতীয়মান হওয়ায় তাদের ১৬ হাজার টাকা জরিমানাপূর্বক ভবিষ্যতে এ ধরনের অপরাধে সংযুক্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮/৪০/৪৫ ধারা এবং মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০-এর ৪ ও ২০ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় ৫ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস