ফরিদপুরে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফ্রিং
‘মুর্জিব শতবর্ষে থাকবে না কোনো গৃহহীন’’ এই শ্লোগান নিয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ফরিদপুরের ১৫শ ৭২ পরিবার ঘর পাচ্ছে আগামীকাল রবিবার। সারাদেশের সঙ্গে এক যোগে গৃহগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্রিফ করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা সহ প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
এসময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুর জেলার ৯টি উপজেলায় মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১৫৭২টি গৃহের চাবি হস্তান্তর করা হবে। রবিবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে এই গৃহ সমূহ হস্তান্তর করবেন। তিনি বলেন, পর্যায়ক্রমে এ জেলার সকল ভূমি ও গৃহহীন মানুষের জন্য ভূমি ও আবাসন নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৯০ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২২.৮ ফুট প্রস্থের পাকা ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। এছাড়াও রয়েছে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুতের ব্যবস্থা। তবে জেলা প্রশাসনের উদ্যোগে এবারের বিশেষ সংযোজন করা হয়েছে প্রতিটি ঘরের সামনে চারটি করে ফলদ বৃক্ষ রোপণ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান