খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে ৪ ড্রেজার মেশিন জব্দ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছেন খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ড্রেজারগুলো জব্দ করেন তিনি।
জানা গেছে, লেপসিয়া বাজারের পিয়াই নদীতে অবৈধভাবে রাতের আঁধারে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছিল একদল বালুদস্যু। সরকারের অনুমোদন ছাড়া ড্রেজার ব্যবসায়ী সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে চালিয়া আসছে অবৈধ বালু উত্তোলনের ব্যবসা।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার বলেন, লেপসিয়া বাজারে পিয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। ড্রেজার মেশিনের মালিক না থাকায় মেশিন ৪টি জব্দ করে লেপসিয়া ফাঁড়ি ইনচার্জের জিম্মায় রাখা হয়।
তিনি আরো বলেন, জব্দ তালিকার প্রতিবেদন তৈরি জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে। ডিসি স্যারের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied