ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দর্শনা থানার পরিদর্শক গ্রেফতার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ৪:৩৪
ফরিদপুরের কোতোয়ালি থানায় দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। 
 
মামলা ও কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, ফরিদপুর শহরের গোয়ালচামট ১নং সড়কে বসবাসকারী ফারুক আহমেদের মেয়ে ফারজানা আক্তার তুলির সাথে বিয়ে হয় মুকসুদপুর এলাকার নুরুদ্দিন আহমেদের ছেলে শামসুদ্দোহার।  ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন চালানো হয় তুলির ওপর। পরবর্তীতে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় গত ৯ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তুলি।
 
সূত্র ‍আরো জানায়, মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা। গোপন সংবাদের ভিক্তিতে ঢাকার গুলশান এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে ফরিদপুর পুলিশ গ্রেফতার করে। 
 
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার