ফরিদপুরে টিকা না নেয়াদের যাচাই করে গাড়িতে তুলে কেন্দ্রে নিচ্ছে পুলিশ
ফরিদপুরে গণটিকাদান কর্মসূচিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। করোনার শুরু থেকে বিভিন্নধরনের সেবা প্রদান করে আসছে ফরিদপুর জেলা পুলিশ।
টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে মাঠে নেমেছে পুলিশ। টিকা না নেয়া ব্যক্তিদের পুলিশের গাড়ীতে করে তুলে নিয়ে পৌচ্ছে দিচ্ছেন বিভিন্ন টিকা কেন্দ্রে। টিকা নিতে সহায়তা করছেন। এমনকি টিকা নেওয়ার পর সাধারণ মানুষদের বাড়িতে ও ব্যাবসা প্রতিষ্ঠানে পুলিশের গাড়িতে করে পৌচ্ছে দেয়া হচ্ছে।
অনুসন্ধানে জান্স যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ফরিদপুর জেলা পুলিশ এ অভিযান ও মানবিক কাজ শুরু করে। তার ধারাবাহিকতায় ফরিদপুরের বিভিন্ন মার্কেট,রাস্তা-ঘাট ও বিভিন্ন এলাকা থেকে করোনা টিকা না নেওয়া ব্যক্তিদের গাড়িতে করে তুলে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে নিয়ে যেতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুরের বিভিন্ন মার্কেট,রাস্তা-ঘাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এসময় মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হচ্ছে তারা করোনা টিকা নিয়েছেন কি-না? করোনা টিকা না নিলে এবং টিকাকার্ড দেখাতে ব্যর্থ হলেই তাকে ধরে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতালে টিকা কেন্দ্র এনে টিকা দেওয়া নিশ্চিত করছেন। টিকা নেওয়া শেষে তাদের নিজেদের বাড়ি,ব্যাবসা প্রতিষ্ঠান ও গন্তব্যে পৌচ্ছে দিচ্ছেন।
এ ব্যাপারে ফরিদপুর শহরের মোঃ দাউদুজ্জামান, রাসেল মিয়া,গৌতম সাহা,রেজাউল করিম, শাহাদাত হোসেন, আনোয়ার খান সহ একাধিক ব্যবসায়ী ও একাধিক সাধারণ ব্যক্তি জানান, নিজের অবহেলা, ব্যস্ততা ও নানা কারণে টিকা নেওয়া হয়নি। সকালে পুলিশের একটি ভ্রাম্যমাণ টিম এসে টিকা নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করেন। যারা টিকা নেননি তাদের পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে টিকা কেন্দ্র নিয়ে যায়। আবার দোকানে, বাড়িতে ও পৌছে দেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করে জানান, গণটিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। টিকাদান কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক ভিড় শুরু হয়েছে। কেউ যাতে টিকা নিতে বাদ না যান সেজন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মানবিক ও সেবা প্রদানের জন্য পুলিশ মানুষের বন্ধু হিসেবে পাশে থেকে এসব মানবিক কাজ করা হচ্ছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied