ঝুঁকিতে আলী আকবর ডেইল লঞ্চঘাট, প্রাণহানির আশঙ্কা
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ব্যস্ততম আলী আকবর ডেইল লঞ্চঘাট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লক্কর-ঝক্কর হয়ে দুলছে দীর্ঘদিন ধরে। সরেজমিন গিয়ে দেখা গেছে ঘাটের রেলিং ও পিলারগুলোর বেহাল দশার ভয়ানক চিত্র। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। ভেঙে গেছে ঘাটের রেলিং, বেরিয়ে গেছে নিচের পিলারগুলোর রড। কোনো যানবাহন উঠলেই কাঁপুনি দিয়ে উঠে পুরো ঘাট। এমন পরিস্থিতিতে দুরুদুরু বুকে চাপ অনুভব করেন যাত্রীরা।
ঘাটকে ঘিরে ঘুরছে অর্থনীতির চাকা। প্রতি বছর লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু নির্মাণ হওয়ার মাত্র কয়েক বছরের মাথায় ঘাটের দৈন্যদশা। উৈপরে-নিচে হয়ে গেছে সদরঘাট। ঘাটের ইজারা নিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে রাঘববোয়ালদের। অথচ দীর্ঘ একযুগেও ঘাটের কোনো পরিবর্তন হয়নি। হয়নি কোনো সংস্কার।
দ্বীপের সচেতন মহলের দাবি, অতিসত্বর আলী আকবর ডেইল লঞ্চঘাটের সংস্কার অথবা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হোক। না হয় ঘাট ধসে পড়ে যে কোনো মুহূর্তে প্রানহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।
এমএসএম / জামান
বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ
ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া
রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ
পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা
গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১
কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা