দক্ষিন আফ্রিকায় ডাকাতের গুলিতে দাগনভূঞার যুবক নিহত
দক্ষিন আফ্রিকায় কৃষ্ণাঙ্গ ডাকাতের গুলিতে হুমায়ুন কবির তামিম (৩০) নামে দাগনভূঞা উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় শহর লেনেশিয়াতে এ ঘটনা ঘটে।
জানাযায় দাগনভূঞা ইয়াকুবপুর ইউনিয়নের মিদ্দাহাট এলাকার তাজমোহন পাটোয়ারি বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। নিহতের মামা আব্দুল আউয়াল তাহসেন জানান, প্রায় ৪ বছর আগে ভাগিনা তামিমকে জীবন জীবিকার তাগিদে আফ্রিকা নিয়ে যান তিনি। সাউথ আফ্রিকার লেনেশিয়াতে নিজ দোকানে ভাগিনা তামিম কে চাকরি দেন। প্রতিদিনের মতো দোকানের কাউন্টারে কাজ কর ছিলো নিহত তামিম। শুক্রবার সন্ধ্যায় দিকে ৭/৮ জনের একটি সন্ত্রাসী ডাকাত দল দোকানে হানা দেয়। এসময় দোকানে অন্যান্য কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। কিন্তু নিহত তামিম দোকানে কাউন্টারে কাস্টমারদের টাকা বুঝিয়ে দিচ্ছেন। যার কারণে সে দোকানে ডাকাত দল হানা দেওয়ার বিষয়টি বুঝতে পারেননি। এসময় কাস্টমার দের মধ্যে ছদ্দবেশে একজন ডাকাত অস্ত্র বের করে তার বুকে পরপর তিনটি গুলি করে। মুহুর্তের মধ্যে মাটিয়ে লুটিয়ে পড়ে মারা যায়। পড়ে দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় ডাকাত দল।
নিহত তামিম পরিবারের বড় ছেলে। আরেক বোন রয়েছে। ঘটনার পূর্বমুহূর্তে দেশে তার বোনের বিয়ের অনুষ্ঠান চলছিলো। বর্তমানে আনন্দের মধ্যেই শোকের মাতম চলছে।
স্থানীয় ইয়াকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, লোক মারফতে তিনি জানতে পেরেছেন তার এলাকার এক প্রাবাসী দক্ষিন আফ্রিকায় স্থানীয় ডাকাত দলের হাতে নিহত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তার মরদেহ দেশে নিয়ে আসবে বলে তিনি জানতে পেরেছেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied