ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২-৩-২০২২ বিকাল ৬:৪০
ফেনীর দাগনভূঞায় চোরাইকৃত দুটি মোটরসাইকেল উদ্ধার ও চোরাকারবারি দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (২ মার্চ) সকালে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম সঙ্গীয় অফিসারসহ দাগনভূঞা থানার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঁঞা ব্রিজের উপরে চেকপোস্ট করা হয়। উক্ত চেকপোস্টে দুটি মোটরসাইকেলকে ফেনী হতে দ্রুতগতিতে আসতে দেখায় তাদের থামার সংকেত দেয়া হয়। মোটরসাইকেল দুটি সংকেত দেখে পুলিশের একটু সামনে থেকে উল্টো  ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসারদের সহায়তায় তাদের ধাওয়া করে দুটি মোটরসাইকেল উদ্ধার ও সোহাগ (২৮), শাহাদাত (২৮) এবং জাহেদ হোসেন জীবন (২৫) নামে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
 
পুলিশ জানায়, ১নং আসামি সোহাগ ১৮নং কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর নেছার আহাম্মদের ছেলে। ২নং আসামি শাহাদাত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুর জয়নাল আবেদীন চেয়ারম্যান বাড়ির সাহাবউদ্দিনের ছেলে এবং ৩নং আসামি জাহেদ হোসেন জীবন চরকাঁকড়া ৭নং ওয়ার্ডের ঘর পোড়ার বাড়ির কামাল হোসেন শিপনের ছেলে। 
 
পুলিশ সূত্রে আরো জানায়, ১নং আসামি সোহাগের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিবিধ ৭টি মামলা, ২নং আসামি শাহাদাতের বিরুদ্ধে ৫টি মামলা ও ৩নং আসামি জাহেদ হোসেন জীবনের বিরুদ্ধে ১টি মামলা পাওয়া যায়। আসামিরা দীর্ঘদিন যাবৎ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের জেলাসমূহে এরূপভাবে মোটরসাইকেল, সিএনজিসহ মূল্যবান যানবাহন চুরি করে আসছিল মর্মে স্বীকার করে।
 
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান ইমাম।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান