সোনারগাঁওয়ে ডাকাতিকালে দুই ডাকাতকে গণপিটুনি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে ডাকাতিকালে দুই ডাকাতকে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। বর্তমানে দুই ডাকাত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিকুল ইসলাম ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাড়িতে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃত ডাকাত জাকির হোসেন উপজেলার জামপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আমানউল্লাহর ছেলে। কামাল নামে অপর ডাকাত আড়াইহাজার উপজেলার বান্টি এলাকার আব্দুর রহিমের ছেলে। তাদের বিরুদ্ধে সোনারগাঁও, আড়াইহাজার, বন্দরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে। এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে তালতলা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এর আগেও গত শুক্রবার একই গ্রামের আব্দুলাহর বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতংকিত ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ পিয়াল বলেন, ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডাকাতদের পুলিশি পাহারায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। কিছুটা সুস্থ হলে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ