সোনারগাঁওয়ে সাড়ে ৪শ’ মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের ৫ সদস্য আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ ৫৫টি মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৩। এসময় তাদের নিকট থেকে নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩' সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হবে।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজংয়ের বনগ্রাম এলাকার মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর এলাকার মো. সাজু মন্ডল, শরীয়তপুরের নড়িয়ার চাকদহর এলাকার মো. জাকির হোসেন, চাঁদপুর সদরের গুলিশা এলাকার মো. রাসেল মিঠু এবং চাঁদপুরের মতলবের মান্দারতলা এলাকার মোক্তার হোসেন।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর জানান,আটককৃত ছিনতাই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে নিরীহ পথচারী, রিক্সা আরোহী এবং বাসস্ট্যান্ডে আগত যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। আটকরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং ছিনতাইকৃ মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিয়ে পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করে। আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ