ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে মাস ফিড কোম্পানির আগ্রাসনে অসহায় দুই শতাধিক পরিবার


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৬-৩-২০২২ বিকাল ৫:৩৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী বৈদ্যেরবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত মার্কস ফিড কোম্পানির আগ্রাসনে অসহায় হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার।

সরেজমিন জানা যায়, উপজেলার গত দুই মাস ধরে মাস ফিড কোম্পানি ওই এলাকার দুই গ্রামের দুই শতাধিক পরিবারের চলাচলের দুটি রাস্তা সরু করে চলাচলের অনুপযোগী করে রেখেছে। এছাড়াও কোম্পানিটি ওই সকল পরিবারের লোকজনকে জায়গা-জমি বিক্রি করে অন্যত্র যাওয়ার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

কোম্পানির নির্মাণকাজে ব্যবহৃত বালুসহ বিভিন্ন সামগ্রী পার্শ্ববর্তী বাড়িতে রেখে জলাবদ্ধতার সৃষ্টি করছে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। পশু খাদ্য উৎপাদনে ব্যবহৃত বর্জ্যের গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার জনগণ। সকলকেই নাক চেপে ধরে চলতে হয়।

তবে কোম্পানি কর্তৃপক্ষ সকল বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আল আমিন সরকারকে বিষয়টি দেখভালের দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছে। তারা অন্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার এলাকায় পশু খাদ্য উৎপাদনের জন্য মাস ফিড নামের কোম্পানি গড়ে উঠার পর কোম্পানি তাদের নিজস্ব জমি ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন লোকের বাড়ির জায়গা দখল করে কোম্পানির নির্মাণ কাজ করছেন। কেউ বাধা দিলেই ওই পরিবারকে চলাচলের রাস্তা সংকোচিত করে সমস্যার সৃষ্টি করে থাকে। এছাড়াও কোম্পানির নিজস্ব দালালদের মাধ্যমে হুমকি ধামকি দিয়ে জমি বিক্রি করতে বাধ্য করছে বলে অভিযোগ ভুক্তভোগী ও এলাকাবাসীর।

তাদের অভিযোগ, এই কোম্পানির আশপাশে প্রায় ২ শতাধিক পরিবার এখনো বসবাস করে। এ পরিবারগুলোকে দালালদের মাধ্যমে হুমকি দিয়ে জমি বিক্রিতে বাধ্য করছে। এছাড়াও চলাচলের রাস্তা সংকোচিত করে রেখেছে। যে রাস্তা দিয়ে মৃত কোন লাশও বের করা সম্ভব না।

বৈদ্যোরবাজার রামগঞ্জ গ্রামের গৃহবধূ অনিতা রানী দাস বলেন, দীর্ঘ সময় ধরে আমরা নদীতে চলাচলের জন্য সহজেই যাতায়ত করতাম। কিন্তু এ কোম্পানি গত কয়েক মাস ধরে বাউন্ডারি দেয়াল দিয়ে রাস্তা ছোট করে রেখেছে। নদীতে যাওয়ার মতো কোন উপায় নাই। অন্যের বাড়ি হয়ে নদীতে দৈনন্দিন কাজ করার জন্য যেতে হচ্ছে। এছাড়াও নদীর ঘাটে আমাদের নৌকা রাখতে বাধা দিচ্ছে। কোম্পানির লোকজন এসে বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য বাধ্য করছে।

গৃহবধূ মাসুদা বেগম বলেন, কোম্পানি আমার বাড়ির সীমানা ঘেঁষে প্রায় ১শ ফুট গভীর করে হাউজ নির্মাণ করছে। ফলে আমার বসত ঘর ভেঙ্গে গেছে। এ বিষয়ে প্রতিকার চাইতে গেলে কোম্পানির লোকজন হুমকি দিয়ে জমি বিক্রি করে দিতে বলছেন।

সাতভাইয়া পাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, মাস ফিড নামের কোম্পানি আমাদের বাড়িতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এমনভাবে বালু স্তুপ করে রেখেছে। গত কয়েকদিন আগে একটু বৃষ্টিতেই বাড়িঘরে পানি জমে জলাবদ্ধতার কবলে পড়তে হয়েছে। ভরা মৌসুমে আমরা ঘর থেকে বের হতে পারিনা, পানির জলাবদ্ধতায় ময়লা আবর্জনা জমে পরিবেশ দুষিত হয়ে যায়।

মাস ফিডের ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা কোন কথা বলতে পারবো না। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার সকল দায়-দায়িত্ব নিয়েছেন।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, এলাকাবাসীর অনুরোধে কোম্পানিতে গিয়ে ঘর ভাঙ্গা ও কয়েকটি ঘর দেবে যাওয়ার সত্যাতা পেয়েছি। কোম্পানি ও এলাকার লোকজনের সামনে তাদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রতি দিয়েছি। তবে রাস্তা সংকুচিত করার বিষয়ে কেউ অভিযোগ করেননি বলে তিনি জানান।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, এলাকাবাসীকে ক্ষতি করে কোনো কোম্পানি কাজ করতে পারে না। কেউ এ বিষয় আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেননি। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার