হরিনাকুণ্ডুর নারায়ণকান্দী গ্রামে কুঁড়েঘর থেকে মুক্তি মিলল রবুজার
‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দী গ্রামের রবুজা খাতুন পেলেন দৃষ্টিনন্দন দুই কক্ষবিশিষ্ট একটি ঘর।
সারাদেশের ন্যায় হরিণাকুণ্ডু থানায় একটি অসহায় পরিবার, ভাগ্যাহত মৃত ইসলাম মণ্ডলের সহধর্মিণী রবুজা খাতুন জমিসহ একটি ঘর উপহার পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার একযোগে উদ্বোধন করবেন দেশরত্ন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
রবুজা খাতুন বলেন, ঝড়-বৃষ্টিতে অনেক কষ্টে দিনাতিপাত করেছেন কুঁড়েঘরে। এখন থেকে আর কষ্ট করতে হবে না। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমি অনেক খুশি। আমি প্রধানমন্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করব প্রতি ওয়াক্তের নামাজে।
জানা যায়, মৃত ইসলাম মণ্ডল এক ছেলে ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন। হরিণাকুণ্ডু থানার মানবিক পুলিশের পাঠানো ৫ জনের নামের তালিকা পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়। ওই তালিকা থেকে ভাগ্যবতী রবুজার নাম চূড়ান্ত তালিকা আসার পর থেকে হরিণাকুণ্ডু থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এই দৃষ্টিনন্দন বাড়িটি নির্মাণের জন্য আমরা অত্যন্ত সুনিপুণভাবে পর্যাবেক্ষণ করেছি বলে জানালেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা।
তিনি জানান, জমি ক্রয় করে প্রধানমন্ত্রীর দেয়া এই দৃষ্টিনন্দন বাড়িটি নির্মাণ করা হয়।
প্রতিবেশী সুখ বাহারের স্ত্রী জানান, রবুজা ছিল একজন হতদরিদ্র গৃহহীন মানুষ। তার স্বামী মারা যাওয়ার পর অন্যের বাড়িতে অসহায়ের মতো দিনযাপন করত। প্রধানমন্ত্রীর দেয়া এমন একটি সুন্দর বাড়ি আমার বাড়ির পাশে নির্মাণ করায় আমি অনেক খুশি।
জমি বিক্রেতা মৃত আত্তাব উদ্দীন বিশ্বাসের তিন ছেলে আব্দুল বারী, আবুধীন আদম এবং মো. আব্দুল লতিফ জানান, আমি দুই শতাংশ জমি বিক্রয় করেছি। আমি এমন এক মহৎ কাজে জমি বিক্রয় করতে পেরে অত্যন্ত খুশি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান