মুন্সীগঞ্জে তেলের দাম বেশি রাখার দায়ে ৩ দোকানিকে লক্ষাধিক টাকা জরিমানা
মুন্সীগঞ্জে সয়াবিন তেলের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর ১২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। লৌহজং উপজেলায় ঘোড়দৌড় বাজার ও নওপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি বলেন, ঘোড়দৌড় বাজারের গৌতম স্টোরে অভিযানকালে দেখা যায়, তিনটি গোডাউনে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছে। এছাড়া বোতলজাত সয়াবিন তেলের বোতল খুলে বেশি লাভের জন্য খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে গৌতম স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নওপাড়া বাজারের দত্ত স্টোরকে ১৫ হাজার এবং জোবায়ের স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট তিন দোকানিকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি উক্ত বাজারের বিভিন্ন দোকানে সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকানসমূহে অভিযান কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানার একটি টিম অভিযানে সহযোগিতা করে।
এ সময় আসিফ আল আজাদ বলেন, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়। এ ব্যাপারে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত