হরিণাকুণ্ডুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন বেসরকারি সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিনাকুণ্ডু পৌরসভার মেয়র মো. ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন, নির্বাচন অফিসার নূর উল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জামাল হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এইচ মাহামুব মিলু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক নানা কলাকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান