মিরসরাইয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ১
চট্টগ্রামের মিরসরাইয়ের আজমনগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ ফখরুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তিনি আজমনগর মোল্লাবাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। বৃহস্পতিবার ( ১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আজমনগর রাস্তায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
জানা গেছে, আহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা সিএনজিতে বসেছিল। চলন্ত মোটরসাইকেলে সিএনজির ভেতর থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন জানান, বিষয়টি আমরা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied