সংসদ সদস্য মিরাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন
সংসদ সদস্য ও আলোর মিছিল মহিলা সমিতির প্রতিষ্ঠা সভানেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার ছোট বোন আদাবর থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী রোজি ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ ) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আলোর মিছিল মহিলা সমিতির আয়োজনে সূচনা কমিউনিটি সেন্টারের রাস্তার উল্টো পাশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতিক সময়ে ফেসবুক লাইভে চাঁদনী আফরোজ নামের এক নারী উদ্দেশ্য প্রণীতভাবে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর প্রচার করে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দিয়েছেন। সংসদ সদস্য মিরার রাজনৈতিক প্রতিপক্ষের মদদদাতারা আফরোজাকে দিয়ে এমন অপকর্ম করেছে। তাই এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এসময় চাঁদনী আফরোজ ও তার মদদদাতাদের শাস্তির দাবি জানিয়ে আদাবর থানার মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজি বলেন, আমার বোনের বিরুদ্ধে ফেসবুক লাইভে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর একাধিক বক্তব্য দেওয়া হয়েছে তা অনভিপ্রেত এবং উদ্দেশ্য প্রনোদিত। রাজনৈতিক প্রতিহিংসার স্পষ্ট উদাহরণ। সংসদ মিরার সাফল্য দেখে রাজনৈতিক প্রতিপক্ষের মদদদাতা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিহিংসা পরায়ন হয়ে বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয় রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে, জিডি নং ৪৪৭ মানববন্ধনে আদাবর থানার আওয়ামী লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied