শ্যামনগরের কৈখালীতে পূর্বশত্রুতার জেরে কৃষকের তরমুজ গাছে ক্ষতিকারক কীটনাশক স্প্রে
পূর্বশত্রুতার জের ধরে গাছে ফলন আসার আগেই ক্ষতিকারক কীটনাশক দিয়ে নষ্ট করে দেয়া হয়েছ কৃষক ফজলু মোল্যার তরমুজ ক্ষেত। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের কৃষক ফজলু মোল্যার তিন বিঘার মতো জমিতে প্রায় ৩ হাজার তরমুজ গাছ লাগিয়েছিলেন।
প্রতি বছরই ফজলু মোল্যা তরমুজ চাষে সফলতা অর্জন করেন। প্রতিবারের মতো কঠোর পরিশ্রম আর আর্থিক ব্যয়বহুল খরচ করে চাষ করেছিলেন তরমুজ। সফলতাও আসতে বাকি ছিল না বেশি দিন। সবুজের ফাঁকে ফাঁকে হলুদ ফুলে উঁকি দিচ্ছিল কৃষকের স্বপ্ন। কিন্তু এর মধ্যে পূর্বশত্রুতার জের ধরে গাছে ফল আসতে না আসতেই ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে তার প্রতিবেশী কয়েকজন দুষ্টলোক।
সফল চাষি ফজলু মোল্ল্যা জানান, একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে ও আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার করে তরমুজ চাষে মোট আড়াই লাখ টাকার মতো খরচ করেছিলেন। তরমুজের ফুল-ফলন ও গাছের লক্ষণ ছিল খুবই সুন্দর। ভালোই ছিল সবকিছু। আর এক মাস গেলেই বাজারে বিক্রি করতে পারতেন তরমুজ। কিন্তু গত কয়েক দিন আগে এ ঘটনার পর তার স্বপ্ন গেছে ভেঙে।
তার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে আনারুল, হাসান, আফজাল রাতে তার নতুন গাছে ফলন্ত তরমুজ ক্ষেতে ক্ষতিকারক ঘাস মারা কীটনাশক স্প্রে করে, যার পরিপ্রেক্ষিতে গাছগুলোর পাতা কুচড়ে শুকিয়ে গাছের গোড়ায় পছন ধরছে।
ফজলু মোল্যার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে দৈনিক সকালের সময়কে বলেন, আমার স্বামীর সঙ্গে এখানে কাজ করেছি। অনেক ধার-দেনাও করেছি। এখন এই টাকা কিভাবে শোধ করব জানি না। আমরা প্রতি বছর এখানে তরমুজ চাষ করি এবং লাভও হয়। এ বছর আনুমানিক ১০ লাখ টাকা বেচা-কেনা হতো বলে আশাবাদী ছিলাম।
দিশাহারা কৃষক ফজলু মোল্লা ও তার গ্রামের মানুষ সহ কৈখালী ইউনিয়নের তরমুজ চাষিরাসহ সবাই এমন জঘন্যতম কাজের ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied