সোনারগাঁওয়ে পুলিশ পাহারায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ পাহারায় বিদেশ ফেরত প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে সন্ত্রাসীরা। হামলায় নারী-শিশুসহ ৬ জন আহত হয়। শনিবার (১২ মার্চ) রাতে উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নারায়ণগঞ্জ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার ইরাক প্রবাসী আওলাদ শেখের বাড়িতে শনিবার রাতে পূর্বশত্রুতার জেরে স্থানীয় সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে আওলাদ ও তার পরিবারের সদস্যদের মারধর করে সন্ত্রাসীরা। হামলায় আওলাদ শেখ, আব্দুর রব মিয়া, মো. শহীদ, আওলাদের স্ত্রী কলি বেগম, শহীদের স্ত্রী ও চার বছরের শিশু আহত হয়।
আওলাদ শেখের ভাই হারুন অর রশিদ জানান, আওলাদ গত ২০ দিন আগে ইরাক থেকে বাড়িতে আসেন। তিনি ৭ বছর ইরাকে ছিলেন। এর আগে দেশে থাকার সময় তার নামে দুটি রাজনৈতিক মামলা ছিল। পরবর্তীতে দেশে এসেই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। নাসির মেম্বার পূর্বশত্রুতার জেরে শনিবার রাতে পুলিশ পাহারায় প্রায় অর্ধশত সন্ত্রাসী নিয়ে আমার ভাইয়ের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে টাকা স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীরা আমার ভাইকে ও তার পরিবারের ৬ জনকে ব্যাপক মারধর করেছে।
তিনি আরো জানান, নাসিরউদ্দিন মেম্বারের সাথে আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল। বর্তমানে টাকা ও সন্ত্রাসীদের জোরে তিনি পুরো এলাকা জিম্মি করে রেখেছেন। স্থানীয় পুলিশ ফাঁড়িতেও তিনি নিয়মিত টাকা দেন।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য নাসিরউদ্দিন জানান, পুলিশ মামুন নামে এক ফেরারি আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে লোকজন গিয়ে দেখতে পান পুলিশের সঙ্গে ঘটনা। পুলিশ সহযোগিতা চাইলে আমার লোকজন ঘর থেকে ওই আসামিকে বের করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ