আশুলিয়ায় চাঁদার টাকা না পেয়ে দুজনকে কুপিয়ে জখম
আশুলিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে দুজনকে কুপিয়ে যখম করেছে চাঁদাবাজরা। এ ঘটনায় আশুলিয়া থানায় রোববার (১৩ মার্চ) মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আসাদুজ্জামান আসাদ।
ঘটনা সূত্রে জানা যায়, কান্দাইলের কামরুল মোড় এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বেশ কয়েকজন দুষ্কৃতকারী চাঁদা দাবি করে। দুষ্কৃতকারীদের দাবিকৃত ওই চাঁদা না দেয়ায় কাঠগড়া মোল্লা বাড়ির জলিল মাস্টারের ছেলে আশরাফ হোসেন ও সাইজুদ্দিন মোল্লার ছেলে হাজী আসাদুজ্জামান আসাদ ও সিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আহতদের এলাকাবাসী উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- আশুলিয়ার কান্দাইলের কামরুল মোড় এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুল ওহাব (৫৮), তার ছেলে হাসান (২১), পালিত ছেলে রানা (২২), বুলবুল (২০), জিয়াউর রহমানের ছেলে জিহাদ (১৯), নরসিংহপুরের কোনাপাড়া এলাকার ফারুক হাসান ফালুর ছেলে পারভেজ খান (১৯), শফি মোল্লার ছেলে জোবায়ের রহমান ইমন (২১) এবং মেহেদী হাসান জয়সহ অজ্ঞাত আরো ৫-৬ জন।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, কান্দাইলের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চলছে। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার