জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী রিকশা চালকদের মানববন্ধন
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবি এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানকার প্রতিবন্ধীদের কাছ থেকে নাকি চাঁদা আদায়ের করেন কিছু স্থানীয় লোকজন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধীরা জড়ো হয়ে তাদের অভিযোগগুলো তুলে ধরেন।সূত্রেঃ জানা যায় আল মাহমুদ হোসাইন নামে একজনের নেতৃত্বে এ কর্মসূচি আয়োজিত হয়েছে।
অভিযোগ বলা হয়, আমরা সবাই রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী এক নং গেট এলাকার প্রতিবন্ধী মানুষের সহায়তায় চলি। এই এলাকার কিছু কিশোর গ্যাং আমাদের কাছে চাঁদা চায়। আমরা চাঁদা না দেওয়ার কারণে প্রায়ই আমাদের মারধর করেন,এক প্রতিবন্ধী বলেন, আমি বুদ্ধিজীবী এলাকার ১নং গেটে থাকি। ছয়-সাত মাস আগে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিশোর গ্যাংয়ের বিচার ও শাস্তি দাবি করেন ওই প্রতিবন্ধী।
কিশোর গ্যাংগ আর ছিনতাইয়ের বিষয় বায়েরবাজার বুদ্ধিজীবী এক নং গেট এলাকায় সরেজমিনে গেলে শোনা যায় ভিন্ন কথা, গত কয়েক দিন আগে একজন প্রতিবন্ধী একটি অটোরিক্সা বুদ্ধিজীবীর এক নং রোডের ডাল দিয়ে নামতে গিয়ে একজন মহিলার উপরে উঠিয়ে দেয়। এর প্রতিবাদ করতে গেলে প্রতিবন্ধী রিকশা চালক অকার্ত ভাষায় গালীগালাজ করে জুয়েল নামে একজনকে।এ ঘটনায় প্রতিবন্ধী কে একটি থাপ্পড় দেয় জুয়েল। পরবর্তীতে এ ঘটনার প্রতিশোধ নিতে প্রতিবন্ধীরা একজোট হয়ে কটি পড়া কয়েকজন প্রতিবন্ধী বুদ্ধিজীবী এক নং গেট থেকে জুয়েল কে ধরতে আসে পরে থাকে না পেয়ে, ভোলা নামে,একজন ভাংগারি দোকানদার কে তুলে নিয়ে যায় ঝাউচর এলাকায়। সেখানে ভোলাকে উপর্যুপরি মারধর করে বেশ কয়েকজন প্রতিবন্ধী মিলে।
স্থানীয় সূত্রে আরো জানা যায় প্রতিবন্ধীরা জুয়েল এবং ওই ভোলা নাকমক ভাংগারি দোকানদার কে একটি মামলাও দেন পরবর্তীতে তারা দুজনেই এখন জামিনে আছেন।স্থানীয়দের অভিযোগ প্রতিবন্ধীর নামে কটি পরে অনেকেই প্রতিবন্ধী সেজে রাস্তায় বেপরোয়া গাড়ি চালান এর প্রতিবাদ করতে গেলেই সকল প্রতিবন্ধী নামক রিকশার ড্রাইভাররা এক হয়ে মারামারি শুরু করে।সরেজমিনে গেলে অনেকেই প্রতিবন্ধীদের বিষয় অভিযোগ তুলে বলেন আসলে কে প্রতিবন্ধী আর কে ভালো মানুষ তা বোঝার উপায় নেই, কারণ সবার পরনে থাকে প্রতিবন্ধী কটি।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়