ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিপুল পরিমাণ জাটকাসহ ‍আটক ২, অর্থদণ্ড


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৩-৩-২০২২ রাত ৮:৫

মুন্সীগঞ্জ জেলা সদরের মুক্তারপুরে অবৈধ জাটকাসহ দুজনকে আটক করেছেন মুক্তারপুর নৌ পুলিশ ফা‍ঁড়ির সদস্যরা। নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূঞার নির্দেশনায় সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে জেলা মৎস্য অফিস ও মুুক্তারপুর নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জাটকার পরিমাণ ১৬ মণ (৬৪০ কেজি), যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা।

জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে মুক্তারপুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাটকা এবং এর সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়। তাদের দুজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।

মুক্তারপুর নৌ পুলিশ ফা‍ঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, অবৈধ জাটকা নিধনে আমরা সব সময় অভিযান পরিচালনা করে আসছি। আমাদের অভিযান অব্যাহত আছে। উপজেল মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমানের উপস্থিতিতে উদ্ধারকৃত জাটকা বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।

এ সময় মুক্তারপুর নৌ পুলিশে ফা‍ঁড়ির এসআই মো. নুরুল ইসলাম, এএসআই আব্দুল বারেক, রিয়জুল ইসলামসহ ফা‍ঁড়ির অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ