ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১:৫৮

খুলনার ডুমু‌রিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে লিটন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছে আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের এ‌পি‌পি এম ই‌লিয়াস খান ও শা‌ম্মি আক্তার।

আদাল‌তের সূত্র জানায়, নিহত পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত‌্যাকা‌ণ্ডের পাঁচ বছর পূ‌র্বে তা‌দের বি‌য়ে হয়। বিয়ের সময় পারভীন আগের ঘ‌রে ৮ বছরের এক‌টি কন‌্যাসন্তান নি‌য়ে ওই ঘরে ও‌ঠে। বিয়ের পর কিছু‌দিন ভালোভাবে চললেও পরে তা‌দের ম‌ধ্যে মত‌বিরোধ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটত। স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব‌্যর্থ হয় লিটন মোল্লা।

হত‌্যাকণ্ডের এক সপ্তাহ আ‌গে পারভীন স্বামীকে তালাক দেয়। এ নি‌য়ে ক্ষুব্ধ হয় লিটন। হত‌্যার প‌রিকল্পনা করতে থাকে সে। ২০২১ সা‌লের ১৫ জুন রাতে পারভীনকে হত‌্যার জন‌্য বা‌ড়ি থে‌কে শাবল ও ধারালো ছু‌রি নেয় লিটন। রাত ১টার দিকে ডুমু‌রিয়া ম‌হিলা কলে‌জের পাশ জনৈক শামসুর রহমানের ভাড়া বা‌ড়িতে এসে পারভীনকে ডাকতে থা‌কে। সাড়া দি‌য়ে সে আবার ঘু‌মিয়ে থাকে। একপর্যায়ে শাবল দিয়ে ঘরের দরজা ভে‌ঙে ফেলে লিটন। তাকে অস্বাভা‌বিক দেখতে পেয়ে পলানোর চেষ্টা ক‌রে ব‌্যর্থ হয় পারভীন। হাতের নাগালে পেয়ে ধারালো ছু‌রি দি‌য়ে শরী‌রের বি‌ভিন্ন স্থানে কোপাতে থাকে সে। এরপর মৃত‌্যু নি‌শ্চিত করার জন‌্য পাশের রান্নাঘর থে‌কে কাঠ এনে মাথায় আঘাত করেতে থা‌কে।

বাইরে চিৎকার শুনে নিহ‌তের ৮ বছর বয়সী মেয়ের ঘুম ভেঙে যায়। তার চিৎকার শু‌নে অন‌্যরা এ‌গিয়ে এসে পারভীনকে জখম অবস্থায় উদ্ধার করে চি‌কিৎসার জন‌্য হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ব‌লে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় মেয়ে লিটনকে আসা‌মি করে হত্যা মামলা দায়ের ক‌রে। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন। ১৮ জন আদালতে সাক্ষ‌্য দিয়ে‌ছেন। সাত কার্যদিবসে মামলা‌টির বিচার কর্যক্রম শেষ হ‌য়েছে বলে আদালতের ওই সূত্র জানায়।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ