ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ৩:৫৩

বহুল প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় ‘কুতুবদিয়ায় বাজারে নেই মনিটরিং, চারদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও গলাকাটা ব্যাবসা‘ শিরোনামে সংবাদ প্রকাশের পর কুতুবদিয়া উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের ডেকে সতর্ক করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। 

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও। তিনি বলেন, সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলতে হবে। দোকানে মেয়াদোত্তীর্ণ, নকল পণ্য রাখা যাবে না। ভোক্তা সহজে দেখতে পারে এমন স্থানে মূল্য তালিকা টাঙানোসহ আগামী ১৮ মার্চের আগে আইনের নিদের্শনা অনুযায়ী দোকান সাজাতে হবে। নির্দেশনার বাইরে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য নিতে পারবে না। ১৮ মার্চের পর থেকে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নির্দিষ্ট নীতিমালা যারা মানবে না তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করা যেতে পারে। 

জানা যায়, বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নুরের জামান চৌধুরী। 

এ সময় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর হায়দার, অধ্যাপক আবদুছ ছত্তার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

উপস্থিত ছিলেন- মেরিন ফিশারিজ অফিসার মো. নাজমুস সাকিব, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ড. মো. শাহাবউদ্দিন, আনসার ভিডিপি অফিসার মোছলেহ্ উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিছবাহ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বাজারে ব্যবসায়ীরা।

জামান / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা