মুন্সীগঞ্জে ৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জ জেলা সদরের মুক্তারপুর অধীনস্ত গোসাইবাগ এলাকা থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মীনা মাহমুদার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁইয়া ও সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে জেলা মৎস্য বিভাগ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৬ মার্চ) অভিযান পরিচালনা করে ১৮ বস্তা কারেন্ট জাল, যার ওজন ৬৩৬ পাউন্ড এবং ৫ হাজার ১০০ পিস ববিন ও ৫ হাজার ১০০ পিস রেইল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালের আনুমানিক বাজারমূল্য সোয়া ৬ লাখ টাকা।
অভিযানের ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে সিনিয়র অফিসারদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিমের উপস্থিতিতে এসব মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন- মুক্তারপুর নৌ পুলিশের এসআই নুরুল ইসলাম, এএ্রসআই রিয়াজুল ইসলাম, আবদুল বারেকসহ অন্য পুলিশ সদস্যরা।
জামান / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত