ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৭-৩-২০২২ বিকাল ৫:০
"বঙ্গবন্ধু জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার "এই  প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় নানা আয়োজনে জাতীয় শিশু দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি- বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে  উত্তোলন করা হয় জাতীয় পতাকা । 
 
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার  (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, কুতুবদিয়া থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহ, কুতুবদিয়া সরকারী কলেজ, কুতুবদিয়া কলোজিয়েট হাই স্কুল, সাব- রেজিস্ট্রি অফিস, কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।  
 
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবার, থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ভোলা নাথ ও শফি আলম, উপজেলা নির্বাচন অফিসার জামশেদুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ওসমান গণী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমেদ, সহকারী শিক্ষা অফিসার শহিদুল্লাহ,আলী আকবার ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ