ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ১৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ১:২২
সারাদেশের ন্যায় চট্টগ্রামের মিরসরাইয়েও ১৫০০ পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে একযোগে মিরসরাইয়ের দুই পৌরসভা ও এক ইউনিয়নে এ কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, রমজানের আগ মুহূর্তে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে দুই কেজি করে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ৪৬০ টাকা মূল্যের এ পণ্য দেয়া হয়।
 
সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়ন, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী প্রমুখ।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত