মুন্সীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন
পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের তত্ত্বাবধানে পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার আয়োজনে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিত্যপণ্য বিতরণ কার্যক্রমের আয়োজনের করা হয়।
পঞ্চসার ইউপি সচিব মো. সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, সহকারী কমিশনার হাছিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসউজ্জামান আনিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ১ কোটি নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা। সেই লক্ষ্য আর উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতেই সারাদেশে একযোগে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য ক্রয়-বিক্রয় করতে হবে, যা বাজার মূল্য থেকে কম। আপনারা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয় করবেন।
দুই ধাপে নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য প্রদান করা হবে। বরাদ্দে ২ কেজি তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, যার মুল্য ৪৬০ টাকা। উদ্বোধনী দিনে ৫২৫ জনের মাঝে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড