ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জের দলিল লেখক খান ইকবালের সীমাহীন দুর্নীতি


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৪:৫৫

সাতক্ষীরার কালীগঞ্জ ভূমি অফিসে সরকার নির্ধারিত নিয়মনীতি বাদ দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দলিল লেখক সমিতির অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বেপারোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মৃত খায়রুল বাসারের ছেলে খান ইকবাল হোসেন প্রথম লাইসেন্স নং-৩/৫ করে। আবারো একই নামে দ্বিতীয়বার লাইসেন্স নং-১৯/১০ করে। একই ব্যক্তি কিভাবে একই নামে দুটি লাইসেন্স করে?

জানা যায়, খান ইকবাল হোসেনের বাবা সাধারণ জীবনযাপন করতেন। তার খুব বেশি সম্পত্তি ছিল না এবং কোনো ব্যবসাও ছিল না। তার মৃত্যুর পর বাবার পৈত্রিক সূত্রে ০.০৬ শতক জমি পান। ওই জমিতে গড়ে তুলেছেন কোটি টাকা ব্যয়ে আলিশান বাড়ি।

নাম প্রকাশ না করার শর্তে তারই প্রতিবেশি জানান, খান ইকবাল দলিল লেখকের বাইরে তার কোন ব্যবসা বানিজ্য নেই। নেই তার মৎস ঘের বা বিলান জমি। তিনি কি ভাবে ওই আলিশান বাড়ি করলেন? বিষয়টি গভীর ভাবে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে তার দূর্নীতি ও অনিয়ম সরকারি রাজস্ব ফাকি দিয়ে দলিল রেজিস্ট্রী করা এবং ক্রেতা ও বিক্রিতাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা। 

এ বিষয়ে কালীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তী কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে বলেন, আনুমানিক ২০০৭ অথবা ২০০৮ সালে দিকে খান ইকবাল হোসেন বাবা খায়রুল বাসার সমিতির সভাপতি থাকাকালীন সময়ে খান ইকবাল দলিল লেখকের লাইসেন্স করে। তিনি বলেন, তার লাইসেন্স নম্বরটি আমার মনে নেই। 

তিনি আরো বলেন, নতুন করে আবার দলিল লেখকের লাইসেন্স করেছে যার নম্বর ১৯/১০। প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন একই ব্যক্তির নামে দুইটি লাইসেন্স কিভাবে হয় আমার জানা নায়। এটা আদৌও আইনে পারমিট করে কি না বা তার কোন বৈধতা আছে কি না আমার জানা নেই। এবিষয়ে জেলা রেজিস্ট্রার (ডিআর) বলতে পারবেন। 

এ বিষয়ে কালীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নূর আব্দুল এর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, খান ইকবাল হোসেনের বাবা একজন দলিল লেখক ছিলেন। আমার জানামতে তাদের বিশেষ কোনো সম্পত্তি ছিল না। খান ইকবাল এই আলিশান বাড়ি বা এত সম্পাদের মালিক কিভাবে হলেন তা আমার জানা নেই। তিনি দুর্নীতি বা অনিয়ম করলে তার দায়ভার তাকে নিতে হবে। সমিতি কোনো দায়ভার নেবে না। 

দুর্নীতি ও অনিয়মের বিষয়ে খান ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে উল্টো বলেন, কে ভাই আপনি? আপনার বাড়ি কোথায় ও আপনার পরিচয় কী? আমি ফোনে আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। যা বলার আপনি আমার সামনে এসে বলেন। আমার নামে কোনো উল্টোপাল্টা রিপোর্ট হলে আমি আপনাকে দেখে নেব বলে হুমকি দিয়ে ফোনটি কেটে দেন।

এমএসএম / জামান

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ