ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের তিন পৌরসভায় সাতদিনের বিধিনিষেধ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১:২৩
ফরিদপুর জেলায় করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রবিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষনা দেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় শুধুমাত্র কাচাঁ বাজার ও ঔষধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে।
 
এদিকে সকাল থেকে পৌরসভার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। সবাইকে উপযুক্ত কারন ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। অফিসের গাড়ী ছাড়া কোন গাড়ী শহরে আসতে ও বের হতে দেয়া হচ্ছে না।  ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২জন করোনা পজিটিভ, ২জন সন্দেহজনক মৃত্যু (পরীক্ষার রেজাল্ট হাতে আসেনি)। হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২১জন ভর্তি হয়েছে। মোট ভর্তি রয়েছে হাসপাতালটিতে ১২৭জন।ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৬শ এর উপরে। আর মৃত্যু বরন করেছেন ১৫ জন। করোনার সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরী সভায় বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ