ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে করোনার প্রণোদনার দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ৪:৫৪
করোনাকালীন সময়ে প্রণোদনা টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছেন হাসপাতালের নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারীরা। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন এবং হাসপাতালের পরিচালকের অপসারণের দাবি করেন।
 
বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিচালকের কক্ষে অবস্থান নেন হাসপাতালের বিক্ষোভকারী এসব নার্স এবং ওয়ার্ড বয়সহ চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এ সময় ৫০০ শয্যার হাসপাতালটিতে রোগীদের সেবা প্রদান বন্ধ করে দেন তারা। পরে চিকিৎসক নেতৃবৃন্দের মধ্যস্থতায় আগামী ১০ দিনের মধ্যে করোনা প্রণোদনার টাকা প্রদানের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যান। 
 
একাধিক স্টাফ নার্স ও ওয়ার্ড বয়ের সাথে কথা বললে তারা জানান, যারা করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়েছেন তাদের জন্য গত বছরের জুলাইয়ে সরকার ১কোটি ৬০ লাখ টাকা প্রতিষ্ঠানটির অনুকলে বরাদ্দ দেয়। কিন্তু আমাদের পরিচালকের খামখেয়ালির কারণে ওই প্রণোদনার মধ্যে ১ কোটি টাকা ফেরত চলে গেছে। আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি। পাশাপাশি আমাদের ন্যায্য পাওনার প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি।
 
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি দেই। ওই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করে ঢাকার এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবর জানতে পেরে হাসপাতালের কিছু স্টাফ বিক্ষোভ করেছেন।
 
তিনি জানান, প্রয়োজনীয় অর্থ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের পত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই সমস্যা নিরসন হবে।
 
এ ব্যাপারে ফরিদপুরের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল জলিল বলেন, বিক্ষোভের খবর পেয়েই আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি। তাদের সাথে আলোচনা করে ১০ দিনের সময় নেয়া হয়েছে। তারা আশ্বস্ত হয়ে আবার কাজে ফিরে গেছেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার