চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার শীবপুর গ্রামের মৃত আয়েজ আহমেদের ছেলে মো. জসিম (৪০) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. তোফাজ্জেল হোসেনের ছেলে মো. তানভীর হোসেন (১৯)।
জানা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ নতুন রোডে মার্সেল শোরুমের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জসিম নিহত হন।
এদিকে, বুধবার সকাল ৯টায় মহাসড়কের সৈয়দপুর এলাকায় মদিনা হোটেলের সামনে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় তানভীর নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।
তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও এক মোটরসাইকেল চালক নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন