রাজধানীতে দুই শালার শরীরে গরম পানি ঢেলে দিয়ে পালিয়ে গেলেন দূলাভাই
রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে দুই শালার শরীরে গরম পানি ঢেলে দিয়েছেন দূলাভাই। এ সময় রাসেল (৩৫) ও বাবু (২৬) এর শরীরে অধিকাংশ অংশ পুড়ে যায়। তাদের চিৎকার শুনে আশেপাশের ভাড়াটিয়ারা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। বড় ভাই রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই বাসা থেকে পালিয়ে যায় দূলাভাই আতাউর।
আহতের বোন হোসনেআরা বেগম জানান, গতকাল (মঙ্গলবার) রাতে কাজ থেকে ফেরার সময় আমার ভাই বাবু আমার স্বামী আতাউরের ফোনে কয়েকবার ফোন দেয়। এ সময় সে ফোন রিসিভ না করায় বাসায় এসে তার সাথে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে আমার ভাই রাগ করে আমার স্বামীর মোবাইল আছাড় মারলে মোবাইল ভেঙ্গে যায়। পরে রাতের বেলাই তারা আবার মিলে গিয়ে একসাথে বসে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। হঠাৎ করে রাত দুইটার দিকে আমার স্বামী আমাকে বলে সে গোসল করবে এজন্য তাকে গরম পানি করে দিতে। আমি গরম পানি বসিয়ে আবার শুয়ে পরলে এর কিছুক্ষন পর পাশের রুমে শুনি আমার ছোট ভাই চিৎকার করতেছে। আমি দৌঁড়ে এসে দেখি আমার ছোট ভাই এবং বড় ভাইয়ের শরীরেও গরম পানি ঢেলে দিয়েছে আমার স্বামী।এ সময় আমার ভাইদের চিৎকার শুনে আশে পাশের মানুষ চলে আসে। পরে তাদেরকে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। আমার বড় ভাইয়ের অবস্থা খুব বেশি আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমার স্বামী আতাউর সে
সবসময় আমার কাছ থেকে টাকা নিতো। আমি গার্মেন্টসে চাকরী করে যে টাকা উপার্জন করি তার অধিকাংশ টাকা আমার কাছ থেকে নিয়ে মাদক সেবন করতো। তিনি আরো বলেন এলাকায় আপনারা খোঁজ নিলে জানতে পারবেন আতাউরের দোষের কথা সে চুরি ছিনতাই থেকে এখন সবই করে আর এ নিয়ে কথা বললেই আমাকে একের পর এক নির্যাতন করে আমার ভাই' রা প্রতিবাদ করলে তাদের কেউ গালাগালি করতো।
গরম পানিতে পুড়ে আহত হওয়া বাবু জানায়, রাতে দুলাভাইয়ের সাথে আমার কথা কাটাকাটি হয়। আবার রাতেই আমরা মিমাংসা হয়ে একসাথে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পরি। কিন্তু গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে মনে হলো আমার শরীরে কেউ আগুন ঢেলে দিছে। কিছুক্ষণ পর দেখি আমার বড় ভাইয়ের শরীরও গরম পানিতে পুরে গেছে। আমার কোমর থেকে ওপরের পুরো অংশ জ্বলে যাওয়ায় শরীর ব্যান্ডেজ করে আমাকে ভর্তি হতে বলেছিলো। আমাদের কাছে অতো টাকা না থাকায় আমি হাসপাতালে ভর্তি হইনি। কিন্তু আমার বড় ভাইয়ের শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied