সড়কে ফসল মাড়াই ও শুকানো যেন মরণফাঁদ!
নড়াইলের কালিয়া উপজেলার প্রধান সড়কসহ ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ পাকা সড়ক ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে ব্যবহার করায় দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
সরেজমিন দেখা যায়, উপজেলা সড়কসহ গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের পাঁকা সড়কে কলাই, মসুরী, গম, ধনিয়া, রাই সরিষাসহ নানা প্রকার রবিশস্য শুকানো ও মাড়াইয়ের জন্য বাড়ির উঠানের মত ব্যবহার করছে স্থাণীয় কৃষকেরা। রাস্তায় পর্যাপ্ত রোদ আর চলাচলরত গাড়ীর চাকায় সহজে ফসল মাড়াই হওয়ায় এদের কাছে বাড়ি সংলগ্ন সড়কই মাড়াইয়ের জন্য একমাত্র স্থান হয়ে দাঁড়িয়েছে। ফলে যানবাহন ও যাত্রীদের প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বলে গাড়ীর মালিক ও যাত্রীরা জানান। এ অবস্থার প্রতিকারের জন্য তারা সড়ক ও পরিবহন কতৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলার কালিয়া-বড়দিয়া-যোগানীয়ার প্রধান সড়কসহ বাইপাস সড়কেও নিজেদের কষ্ট লাঘবে এ মরণফাঁদ পেতেছেন স্থাণীয় কৃষকরা।
ইজিবাইক চালক রবিউল খান, নসু মোল্যাসহ কয়েজন জানান, উপজেলার অধিকাংশ রাস্তায় ফসল শুকাতে দিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করছে এক শ্রেণির অলস মানুষ। গাড়ির চাকায় ফসল পেঁচিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমাদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি এবং আহত হচ্ছে যাত্রীরা। আমরা কিছু বললে আমাদের ওপর তেড়ে আসে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, এটা দুঃখজনক বিষয়। থানা পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হবে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied