ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিরাপত্তার স্বার্থে মুন্সিগঞ্জ –নারায়নগঞ্জ নৌ-রুটে চালু হলো সি-ট্রাক


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৪-৩-২০২২ বিকাল ৬:৫

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মুন্সিগঞ্জ –নারায়নগঞ্জ নৌ-রুটে চালু হলো সি-ট্রাক । গেল ২৪ শে মার্চ বৃহস্পতিবার থেকে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে চলছে সি-ট্রাক।  সম্পূর্ণ আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রীত সি ট্রাকটি অত্যন্ত আরামদায়ক। ‘এসটি আব্দুর রব সেরনিয়াবাদ’ নামের এ সি-ট্রাকটি ২০০ জন যাত্রী নেওয়ার ধারণ ক্ষমতা রয়েছে বলে জানা গেছে ।  

তথ্য সুত্রে জানা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সি-ট্রাকটি বুধবার ভোর ৫ টায় মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল নাগাদ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পৌঁছায় । বৃহস্পতিবার থেকে পুরোদমে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে যাত্রী পরিবহন করছে এ সি- ট্রাকটি। এছাড়া চট্টগ্রাম থেকে আরেকটি সি-বোর্ড নিয়ে আসা হচ্ছে বলে খবর পাওয়া গেছে । এটি পৌঁছানোর পর দুই প্রান্ত থেকেই সি-বোর্ড ও সি-ট্রাক চলবে ।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ  চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে ছোট আকারের যে লঞ্চগুলো চলাচল করছে। এগুলো বন্ধ করার ব্যাপারে তদন্ত কমিটিসহ বিশেষজ্ঞদের বেশ আগে থেকেই সুপারিশ ছিলো। পরিবর্তন করে আধুনিকায়নের ব্যাপারে লঞ্চ মালিকদের তাগিদ দেওয়া হলেও কাজ হয়নি। এরই মধ্যে গেল কয়েকদিন আগে শীতলক্ষায় লঞ্চডুবির ঘটনায়  অন্তত ১১ জন মারা যায় । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটের লঞ্চগুলোর রুট পারমিট বাতিল করা হয়েছে ।তিনি আরো বলেন, এই রুটে এমন ছোট আকারের লঞ্চ আর চলাচল করবে না। তাই বিআইডব্লিউটিসিকে সি-ট্রাক চালুর জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এই রুটে মাঝারি আকারের মানসম্মত লঞ্চ চালুর জন্য লঞ্চ মালিক ও উদ্যোক্তদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা থাকবে ।ঘাটের দেওয়া সুত্রে আরো জানা যায় , প্রতিদিন ভোর ৬টা থেকে  শুরু হবে সি-ট্রাক এর কার্যক্রম । ভোর থেকে শুরু করেন সন্ধা পর্যন্ত চলবে এটি। লঞ্চের চেয়ে কম সময়েই সি-ট্রাক গন্তব্যে পৌঁছবে। ভাড়াও হবে সহনীয়। ২০০ সিটের মধ্যে ৬ টি সিট হবে এসি কেবিন। জনপ্রতি সম্ভাব্য ৩০ টাকার বেশি ভাড়া হবে না। তবে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের ভাড়া বেশি হবে ।

এ দিকে এই প্রথম মুন্সিগঞ্জ –নারায়নগঞ্জ নৌ- রুটে সম্পুর্ণ আধুনিকায়নের ফলে অনেকটা স্বস্তিতে যাত্রী সাধারন । আরামদায়ক  ও  নিরাপদ ভাবেই এবং অল্প সময়ের মধ্যে তারা গন্তম্ভে পৌছতে পারবেন বলে তারা আশাবাদি। 

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত