ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় কৈয়ারবিল ইউনিয়ন আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৫-৩-২০২২ দুপুর ১১:৩১
কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল ইউনিয়ন  আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২২ সম্পন্ন হয়েছে।
 
সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হন আজমগীর মাতবর। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর কাসেম। তিনি পেয়েছেন ৮৯ ভোট  এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেম উদ্দিন পেয়েছেন ৮৫ ভোট। 
 
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ৩টায় ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক, নবনির্বাচিত সভাপতি আজমগীর মাতবরের সভাপতিত্বে এবং কৈয়ারবিল ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফি আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম,
সহ-সভাপতি মাষ্টার ইউনুচ,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ প্রমুখ। 
 
এসময় আরও উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,বড়ঘোপ ইউপি'র চেয়ারম্যান আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,কৃষক লীগের আহবায়ক কাইছার সিকদার, যুবলীগের সভাপতি আবু জাফর, ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলমসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ  নেতা কর্মীরা।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা