মুন্সিগঞ্জে ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মুন্সিগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। শনিবার প্রথম প্রহরে ভোর ৫ টা ৫৬ মিনিটে শহীদ মুক্তিযুদ্ধাদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্থাবক অর্পন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার, জেলা পরিষদের পক্ষে স্থানীয় সরকার শাখার উপ- পরিচালক এনামুল আহসান, উপজেলা প্রশাসন, উপজে পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড, জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর সভা, মুন্সিগঞ্জ প্রেসক্লাব, জেলা ছাত্রলীগ, যুবলীগ, সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মরা পুষ্পার্ঘ অর্পন করেন।
পুষ্পার্ঘ অর্পণ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। একই দিনে সদ্য নির্মিত ডিসি পার্কের বিপরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের নেতৃত্বে প্যারেড প্রদর্শন করা হয়। উক্ত প্যারেডে জেলার সকল বাহিনী অংশগ্রহন করে । শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড