কুতুবদিয়ায় কম্পিউটার দোকানে তৈরি হচ্ছে জাল টাকাঃ সরঞ্জামসহ আটক-৪
কক্সবাজারের কুতুবদিয়ায় কম্পিউটার দোকানে তৈরি হচ্ছে জাল টাকার নোট। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকা, টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র্যাব-৭ এর একটি দল। আটকৃতরা হলো- বড়ঘোপ মনোহরখালী গ্রামের হাফেজ শহিদুল্লাহর তিন ছেলে যথাক্রমে মিজবাহ উদ্দীন (৩২), সাঈফ উদ্দিন আহমদ মিজান (২২), জিয়া উদ্দিন জিয়া ও কৈয়ারবিল নজর আলী মাতবর পাড়ার ওমর আলীর ছেলে সাইফুল ইসলাম।
রবিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা গেইট এলাকায় মিজানের দোকান নামে পরিচিত রাবেয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে আপন তিন ভাইসহ চারজনকে আটক করে র্যাব। এ সময় দোকানের ভেতরের কক্ষ থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ওসি মুহাম্মদ ওমর হায়দার জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কুতুবদিয়া থানায় সোপর্দ করা হয়নি। অধিকতর তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞেসাবাদ করতে পারে র্যাব-৭। মামলা হলে বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
গোয়েন্দা সূত্রে জানা যায়, এ অভিযানে দ্বীপে জাল টাকা তৈরির সাথে জড়িত রাগব বোয়াল ব্যক্তিসহ আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।
এদিকে কুতুবদিয়ার মত একটি দুর্গম দ্বীপে বসে জাল টাকার নোট তৈরির খবরটি টক অব দ্যা কুতুবদিয়ায় পরিণত হয়েছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied