ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাবেক ছাত্রনেতাদের দাবি

ফরিদপুরে স্বচ্ছ এবং নিরপেক্ষ নেতাকর্মী নিয়ে জেলা আ’লীগ কমিটি চাই


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ২:৫০
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। অতিদ্রুত ফরিদপুর জেলা কমিটি গঠন করার দাবি জানিয়েছেন এককালের রাজপথের তুখোড় ছাত্রনেতারা। তাদের দাবি, সুন্দর পরিবেশে বির্তকবিহীন কর্মঠ কর্মীবান্ধব নেতাদের নিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হোক।
 
সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. অহিদুর রহমান বলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগ কমিটিতে মাদক, টেন্ডারবাজ, ধান্দাবাজ, হাইব্রিড, অনুপ্রবেশকারীবিহীন একটি সুন্দর কমিটি চাই।
 
ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম রিপন বলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি চাই এমন নেতা দিয়ে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে। সেই সকল ত্যাগী নেতা, যারা নির্যাতনের শিকার হয়েছেন। সব সময় রাজপথে ছিলেন, কোনো টেন্ডারবাজি করবেন না, কোনো অনুপ্রবেশকারীদের সহযোগিতা করবেন না, দলের পদ-পদবী ব্যবহার করে টেন্ডারবাজি করবেন না, নিজের পকেট ভরবেন না। শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও প্রতিটি কর্মীর সাথে যোগাযোগ ও সুসম্পর্ক রাখবেন; ওই ধরনের নেতাদের নিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের একটি কমিটি গঠন চাই।
 
’৯০-এর গণআন্দোলন ও এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা কাজী বিভূল বলেন, সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে সৎ, যোগ্য, ধান্দাবিহীন, বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেন; এমন নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর ফরিদপুর জেলা আওয়ামী লীগ কমিটি চাই।
 
চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. সরদার আওয়াল হোসেন বলেন, আবেগ, গ্রুপিং বিবেচনায় নেতা সিলেকশন হলে দলের ভরাডুবি নিশ্চিত। ফরিদপুরে নিয়মিত বসবাস করে দলের জন্য সক্রিয়, কর্মীবান্ধব, সদালাপী, ভদ্রলোক- এ রকম নেতাকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সধারণ সম্পাদক মনোনয়ন দেয়া হোক এবং যারা সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন।
 
সরকারি ইয়াসিন কলেজের ছাত্র সংসদের ছাত্রলীগের সাবেক ভিপি গালিবুজ্জামান বলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের নেতা থাকবেন কর্মীবান্ধব, রাজপথের লড়াকু সৈনিক এবং যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তাদের নিয়ে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ