কালীগঞ্জের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ডিজাইন ছিল ৬ কক্ষের। কিন্তু সেখানে ৫টি কক্ষ নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৈরির ডিজাইনে ৬টি কক্ষ থাকলেও সেখানে ৫টি কক্ষ তৈরি করে শিক্ষকদের কাছে স্কুল বুঝিয়ে দেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্তৃক প্রত্যয়ন দেয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ও ঠিকাদার শাহেদের যোগসাজশে ভবন তৈরির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমানে ওই প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে। উপজেলা প্রকৌশলী ও ওই দপ্তরের হিসাব সহকারী আ. হামিদ চৌধুরী মিলে এ দুর্নীতি করেছেন। ওই টাকার ভাগ না দেয়ায় উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এসব কথা ফাঁস করেছেন।
এ ব্যাপারে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের ভবন তৈরির কাজে কোনো ফাঁকি দিতে পারেনি। কারণ, আমি নিজেই দেখাশোনা করেছি। তবে ঠিকাদার শাহেদ স্কুলের গার্ডেন স্যাংশনের কাজের ১ লাখ ২০ হাজার টাকার কাজ আমাকে বুঝিয়ে দেননি।
এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ৬টি কক্ষ বরাদ্দ ছিল এটা সঠিক। কিন্তু ইঞ্জিনিয়ার ও ঠিকাদার মিলে এই ডিজাইনের ৬টি কক্ষের জায়গায় ৫ কক্ষ করেছেন। তারা পরবর্তীতে আরেকটি কক্ষ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের কাজ শতভাগ সুন্দর হয়েছে। আমি নিজেই কাজ দেখে নিয়েছি। কোনো অনিয়ম হতে দেইনি। কিন্তু স্কুলের ৬টি কক্ষের পরিবর্তে ৫টি কক্ষ হয়েছে কেন- এমন তথ্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ঠিকাদার শাহেদের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনি কোন পত্রিকার সাংবাদিক, আপনি কি জানেন জেলা আওয়ামী লীগের এক বড় নেতা আমার আত্মীয়। আমি কোনো দুর্নীতি করেনি। যদি কোনো দুর্নীতি হয়েও থাকে সেটা ইঞ্জিনিয়ারের ব্যাপার। আমি কোনো দায়ভার নেব না। আরো তথ্য জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে