মোহাম্মদপুরে আ'লীগ অফিসে হামলা
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৩২নং ওয়ার্ডের শ্যমলী ইউনিট অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় ভাংচুর করা হয়েছে বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কয়েকজন নেতার ছবি।
এ হামলায় আহত হয়েছেন ইউনিট সভাপতি রুস্তমসহ ৫-৬ জন। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে হামলাকারীরা এ হামলা চালায়। হামলার প্রতিবাদ করতে গেলে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। দুই গ্রুপই ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত করতে উপস্থিত হয় পুলিশ।
সরেজমিন দেখা যায়, শ্যামলী ইউনিট অফিসে জাতির জনক বঙ্গবন্ধুর ছবিসহ স্থানীয় সংসদ সদস্য আলহাজ সাদেক খানের ছবি ভাংচুর করা হয়েছে। ভাংচুর করা হয়েছে ৩২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসানূর ইসলাম রাষ্টনের ছবিও।
হামলার বিষয় জানতে চাইলে ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা বলেন, গত পরশু বাম দলের হরতাল চলাকালে জহুরি মহল্লার একজনের সাথে বাকবিতণ্ডা হয়। মনে হয় তারই জের ধরে এ হামলা করা হয়েছে। হামলাকারীরা সবাই জহুরি মহল্লার।
৩২নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর ইসলাম রাষ্টন ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা আবারো একটি মিছিল নিয়ে হামলা চালানোর চেষ্টা করে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সকালের সময়কে বলেন, ঘটনা শুনেছি। এখনো কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়