ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে চিকিৎসা সেবা নিশ্চিতে আধুনিক মানের হাসপাতাল জরুরী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ৩:৩৪

 পেশায় তিনি একজন ব্যাংকার। চট্টগ্রাম অগ্রণী ব্যাংক চাক্তাই শাখার ম্যানেজারের দায়িত্বে আছেন তিনি। গ্রামের বাড়ি কুতুবদিয়ায় হলেও পরিবার নিয়ে বসবাস করছেন চট্টগ্রামে। পুরো নাম মো. আনিছুল মোস্তফা ক্যান্সার কাছে হেরে যাওয়া মরহুম পিতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানালেন চট্টগ্রামে উন্নত হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা।

প্রথমে জানালেন তার পারিবারিক অবস্থান সম্পর্কে তার পিতা একজন সমাজ সেবক টানা ২২ বছর ছিলেন সদস্য, মা কুতুবদিয়ায় একটি সরকারি চাকরি করেন। স্ত্রী চট্টগ্রাম আদালতের আইনজীবী অপর এক ভাই ভাই রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্ত্রী অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সবার ছোট ভাই চট্টগ্রাম  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক। খুব সুন্দর ও সুখী একটি পরিবার কিন্তু সবাই কর্ম ও সংসার নিয়ে ব্যস্ত। হঠাৎ তার পিতার শরীরে ক্যান্সারের নমুনা দেখা দিল। সকলেরই পিতার প্রতি পর্যাপ্ত সম্মান ও ভালবাসায় বিভিন্ন চিকিৎসকের কাছে দেখাতে লাগলেন। এক পর্যায়ে চিকিৎসক জানালেন এমন একটা পরীক্ষা করতে হবে যা চট্টগ্রামের কোথাও নেই। নিয়ে যেতে হবে ঢাকায় কিন্তু সবাইতো চাকরি করে তবু নিজের জন্মদাতা বলে কথা অবহেলাতো করা যায়না তাই ব্যাংকার আনিছুল মোস্তফা অফিস থেকে ছুটি নিয়ে বিমানে করে বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটলেন। যে পরীক্ষাটার মুল্য ছিল ৫০ হাজার টাকা কিন্তু চট্টগ্রামের কোথাও সেই পরীক্ষা করার সুযোগ না থাকায় হোটেলে থাকতে হল ৩ দিন রিপোর্ট সমেত রোগী নিয়ে চট্টগ্রামে ফিরতে তার খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা সাথে চরম কষ্টের ৩ টা দিন। কিছুদিন পর ডাক্তার জানালেন রেডিও থেরাফি দিতে হবে তাও শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একটা মাত্র মেশিন থাকলেও বেশিরভাগ সময়ই তা নষ্ট থাকত বলে আবারো ছুটে যেতে হল ঢাকার সেই বেসরকারি আধুনিক হাসপাতালে। এবার ৩ দিন নয় থাকতে হলো ১১ দিন। চিকিৎসার বিল মাত্র ৮০ হাজার টাকা হলেও থাকা-খাওয়াসহ খরচ হয়েছিল প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সাথে ১১ দিনের কষ্টের স্মৃতি বোনাস। অথচ এই কাজটি চট্টগ্রাম মেডিকেলে করতে পারলে খরচ হতো সর্বোচ্চ ১৫ হাজার টাকা। 

এমন হাজারো ঘটনা আমাদের অজান্তে ঘটে থাকে প্রতিনিয়ত। দেখা যায় কারো টাকা আছে সময় নেই কারো লোকবল নেই আবার কারো টাকাও নেই সময়ও নেই। তবু যদি নিজের এলাকায় থেকে চিকিৎসা নিতে পারে তবে অনেকের জন্যই বড় মাপের পাওয়া হিসেবে গণ্য হবে। তাছাড়া এখানে উন্নতমানের মেডিকেল কলেজ হলে প্রতি বছর একশ ডাক্তার বের হবে যার ফলে আমাদের চিকিৎসা সেবা অনেক সহজ হবে বলে আমি মনে করি। আর এখানে যেসব ছেলে মেয়েরো লেখা পড়া করবে তাদের মধ্যে আমার সন্তানওতো থাকতে পারে। সার্বিক দিক বিবেচনা করে আমি বলব  চট্টগ্রামের স্বাস্থ্য সেবার পথ আরো সহজ করার স্বার্থে আধুনিক মানের মেডিকেল কলেজ যত দ্রুত সম্ভব স্থাপন করা জরুরী। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির