সাতক্ষীরায় ‘বাল্যবিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত
সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ‘বাল্যবিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সাতক্ষীরা পৌর শহরের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া ফুটবল মাঠে ‘বাল্যবিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়' প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইনে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান এবং বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি আসাদ।
আরো বক্তব্য রাখেন- শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এসএম হাবিবুল হাসান, বারসিকের যুব সংগঠক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় অভিভাবক লাভলু রহমান, শিক্ষার্থী ফারজানা, মনিরা ও শিলা।
ক্যাম্পেইনে বাল্যবিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে বলা হয়, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে এবং ২০ বছরের আগে সন্তান নেয়া থেকে বিরত থাকতে হবে। মেয়েরা পরিবারের বোঝা নয়। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে হবে। তাহলেই বাল্যবিবাহের ঝুঁকি কমবে।
এ সময় কিশোরীদের লাল কার্ড প্রদান করে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে