আশুলিয়ায় শত শত বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়ায় তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেছে। বুধবার (৩০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া বেঙ্গল মোড় ও কুটুরিয়ার নিক্কন হাউজিং এলাকায় শত শত বাসা-বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত লোহার পাইপ ও গ্যাস সংযোগে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মো. সায়েম সংবাদকর্মীদের বলেন, ইতিপূর্বেও এ এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাতের আঁধারে কে বা কারা অবৈধভাবে গ্যাসলাইনে সংযোগ দেয়। এতে সরকার যেমন রাজস্ব হারায়, তেমনি তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরাও বারবার হয়রানির স্বীকার হন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিকবার মামলাও করা হয়েছে। তারপরও এরকম অনৈতিক কাজ থেকে তাদের ফেরানো যাচ্ছে না।
আশুলিয়ার কাঠগড়া বেঙ্গল মোড় ও কুটুরিয়ার নিক্কন হাউজিং এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান এবং আব্দুল মান্নান সহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার