ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালিয়ায় প্রভাবশালী কর্তৃক সরকারি গাছ কেটে সাবাড়


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৩০-৩-২০২২ বিকাল ৫:১০

নড়াইলের কালিয়ায় প্রভাবশালীরা লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ নিয়ে কালিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে প্রশাসন নিশ্চুপ। বুধবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে কালিয়া পৌর এলাকার ছোট কালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রভাবশালীরা গাছের গোড়া খুঁড়ে গাছগুলো কর্তন করে নিয়ে গেছে। পরে তারা ওই সব গর্ত বন্ধ করে দিয়েছে। 

সরেজমিন জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে কালিয়া পৌরসভার ছোকালিয়া ও সিতারামপুর গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি ছোট কালিয়া মৌজার ১২৪০নং খতিয়ান ও ২২৬নং দাগের ২৬ শতক ভিপি সম্পত্তির ওপর থাকা লক্ষাধিক টাকার গাব, জামরুল, বরই, নিম, রয়না, আম ও গরম মসলাসহ অনেক গাছ কর্তন করে নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করলে তড়িঘড়ি করে কিছু গাছের গুঁড়ি সহকারী কমিশনারের অফিসের নিয়ে যায়। প্রভাবশালীর গাছের গোড়া পর্যন্ত খুঁড়ে গাছগুলো কর্তন করেছে। কিন্তু এ সংবাদ লেখা পর্যন্ত প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ জমি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম জানান, গাছ কাটার অনুমতি আমি দিতে পারি না। তবে কর্তনকৃত গাছ উদ্ধার করা হয়েছে। ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন