মুন্সীগঞ্জে মুজিববর্ষ লেক ভিউ মিনি পার্কের উদ্বোধন
মৃন্সীগঞ্জ জেলা সদরের মিরকাদিম পৌরসভার অধীন রিকাবী বাজার খালসংলগ্ন মিনি পার্কের উদ্বোধন করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘মুজিববর্ষ লেক ভিউ মিনি পার্ক’। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে রিকাবি বাজার খালসংলগ্ন উক্ত মিনি পার্কের উদ্বোধন করে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।
রিকাবি বাজার খাল উদ্ধার কার্যক্রমের সফলতার অংশ হিসেবে খালের পাড়সংলগ্ন মনোরোম পরিবেশে ছোট্র শিশুদের জন্য উক্ত মিনি পার্কের শুভসূচনা করা হয়। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল খালের কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় বাচ্চাদের সাথে কুশলবিনিময় করেন।
এদিকে, মিনি পার্ক উদ্বোধনের অংশ হিসেবে সকালে ফিতা কাটা এবং দোয়া-মোনাজাত করা হয়। সেই সাথে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। পরে খালের সার্বিক কর্মকাণ্ড সরেজমিন পরিদর্শন করেন অতিথিবৃন্দ ।
মিনি পার্কের অংশ হিসেবে রয়েছে ৪টি বসার জায়গা, ছোট্র শিশুদের উপরে ওঠা-নামার সিড়িসহ বিভিন্ন উপকরণ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, সিনিয়র সহকারী কমিশনার তাহমিনা আক্তার, সহকারী কমিশনার তৌহিদুল বারি, সহকারী কমিশনার (ভূমি ) মো. কামরুল ইসলাম মারুফ, প্রেসক্লাবের সভাপতি শহিদ ই হাসান তুহিন, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
আরো উপস্থিত ছিলেন- গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ, রিকাবি বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ফয়েজ মাদবর, পৌর প্যানেল মেয়র রহিম বাদশা, কাউন্সিলর লিটন মিয়া, জলিল মাদবর, পঞ্চসার ইউপি সচিবসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড