ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ব্যাংক ভাঙ্গার বঙ্গ আড়ং ও গ্রামিন মেলার উদ্বোধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ২:৫৪
মানবিক মানুষ গড়ে তোলা সবচেয়ে বড় মানব সেবা’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ব্যাংক ভাঙ্গার বঙ্গ আড়ং। সংস্কার সমাজ কল্যান সংঘ নামে একটি সংস্থার উদ্যোগে এই আয়োজন শুরু হয়  বুধবার বিকেল ৫ টায়।

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সানজার উর রহমত এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, সদরের সহকারী কমিশনার(ভুমি) লাভলী ইয়াসমীন সীমা, শহর সমাজ সেবা কর্মকর্তা সুজাউজ্জামান রাশেদ।

সংগঠনটি জানায় ‘সংস্কার সমাজ কল্যান সংঘ’ বিভিন্ন সময়ে দরিদ্র অসহায়দের সহায়তা করাসহ উন্নয়ন মূলক নানা কর্মকান্ড করে থাকে। এবার তারা তাদের ৫ শতাধীক সদস্যের মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে দরিদ্র কুটির শিল্পী, মৃৎশিল্পী, কৃষক ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করবে। সদস্যদের মাটির ব্যাংক ভাঙ্গা উৎসবকে কেন্দ্র করেই আজকের আড়ং এর আয়োজন।

আড়ং উপলক্ষ্যে মাটির পাত্রে খাওয়া ও পানি পান করা, কলার পাতায় খাওয়ানো, বিভিন্ন পোশাক ও খাবারের স্টল, নাগরদোলাসহ শিশুদের আনন্দ উপভোগের জন্য বিভিন্ন রাইডের আয়োজন করা হয়। এই আয়োজন চলবে ২ দিন ব্যাপী।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার