চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ৬১ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন, সাংবাদিক এমদাদ উল্যাহ্, মুহা. ফখরুদ্দীন ইমন, ব্যবসায়ী মোশাররফ হোসেন, হোসাইন মামুন, ডা. ইউসুফ হোসাইন সুমন, মডেল কলেজের শিক্ষক বেলাল হোসাইন শাকিল, স্বেচ্ছাসেবী কাজী মোহন, মোহাম্মদ হোসেন নয়ন, ফাউন্ডেশনের সদস্য জসিম উদ্দীন হাসান, মুহা. সারওয়ার প্রমুখ।
এরপর অসহায় ও দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশে থাকা দরদী ব্যক্তিদের দেয়া অনুদান সঠিকভাবে অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে ফাউন্ডেশনের সদস্যরা।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন