স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে হবে : ডা. রাব্বি
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাবি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়মিত টিকা, গণটিকা ও বুস্টার ডোজ প্রদানের কারণে কোভিড সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের কিছু কিছু ধর্ণাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম প্রদান করায় কোভিড আক্রান্ত রোগীরা কাঙ্খিত সেবা পেয়েছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আমরা এখনো নিরাপদ নই। নিজেকে সুরক্ষিত রাখতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা মানতে হবে। বৃহস্পতিবার ( ৩১ মার্চ) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বেসরকারী সংস্থা ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী প্রশিক্ষণের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু কোভিডযুদ্ধ চোখে দেখা না গেলেও এটি অনেক ভয়াবহ। কোভিডযুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয়েছে। স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সর্বস্তরের প্রশাসন, সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে এগিয়ে আসার কারণে আমরা কোভিডযুদ্ধে জয়লাভ করেছি। সবসময় স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সকলেই নিরাপদ থাকব। পাশাপাশি সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জনে স্বাস্থ্যসেবার কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. ছেহেলী নারগিস। বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা ব্র্যাক’র স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মোঃ হানিফ উদ্দিন, জেলা সমন্বয়ক মোঃ আবুল কাহ্হার, এলাকা ব্যবস্থাপক বিপন হাজারী ও এলাকা ব্যবস্থাপক মোঃ তসলিম উদ্দিন। চট্টগ্রামের ১৫ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied