কুতুবদিয়ায় ২৩ রোগী পেল সমাজসেবা'র সাড়ে ১১ লক্ষ টাকা অনুদান
কক্সবাজারের কুতুবদিয়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগাক্রান্ত
২৩ জন রোগী সমাজ সেবা অফিসের মাধ্যমে পেয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাড়ে ১১ লক্ষ টাকার এককালীন অনুদান।
৩১ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে অনুদান প্রাপ্ত রোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তোলে দেয়া হয়।অনুদান প্রাপ্তদের মধ্যে রয়েছেন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালসেমিয়ায় আক্রান্ত রোগী। চিকিৎসার জন্য প্রত্যেককে দেয়া হয় ৫০ হাজার টাকার চেক। এসময় মোট সাড়ে ১১ লক্ষ টাকার চেক হস্তান্তর করে উপজেলা সমাজসেবা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ শাহী নেওয়াজ। অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন আবদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রজব আলী, জাইকা প্রতিনিধি জামাল উদ্দিন, হাসান মুরাদ, শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং অনুদান প্রাপ্ত রোগী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেছেন অনুদান প্রাপ্ত রোগী ও তাদের অভিভাবকবৃন্দ।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied